মহাকবি নবীন সেনের জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকবি নবীনচন্দ্র সেনের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ ফেব্রুয়ারি কবির জন্মস্থান রাউজানের পশ্চিম গুজরা গ্রামের মানুষ ও বিভিন্ন সংগঠন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। নবীন সেন স্মৃতি সংসদ সকালে কবির স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও তাঁর জীবন ও কর্ম নিয়ে আয়োজন করে স্মৃতিচারণ অনুষ্ঠান। পরিমল বিশ্বাসের সভাপতিত্বে ও রণজিত্ ভট্টাচার্যের পরিচালনায় এতে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান এম আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ, আজম খান, অংশুমান বড়ুয়া প্রমুখ।