মহাকাশে আপেক্ষিক তত্ত্বের পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত পদার্থবিদ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিক তত্ত্ব সম্প্রতি পরীক্ষা করে দেখার বিরল সুযোগ হয়েছিল বিজ্ঞানীদের। তাঁরা জানান, পৃথিবী থেকে প্রায় সাত হাজার আলোকবর্ষ দূরে একটি শ্বেত বামন নক্ষত্র এবং একে কেন্দ্র করে দ্রুত ঘূর্ণমান অপর একটি নক্ষত্র পর্যবেক্ষণ করা হয়েছে। আইনস্টাইনের ওই তত্ত্ব অনুযায়ী, মহাকর্ষ বলের প্রভাবে আলোর গতিপথ বদলে যেতে পারে। জার্মানির বন শহরে অবস্থিত ম্যাক্সপ্লাঙ্ক ইনস্টিটিউট ফর রেডিও অ্যাস্ট্রোনমির গবেষক জন অ্যানটোনিয়াডিস ও তাঁর সহযোগীদের পর্যবেক্ষণের ফলাফল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির অত্যন্ত শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে তাঁরা বামন নক্ষত্রটি থেকে নির্গত আলো পরিবর্তন শনাক্ত করেছেন। পালসারের ঘূর্ণনের কারণেই এমনটা ঘটেছে। এএফপি।