মহাজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মহা ভাবনায় আছি। কয়েক দিন ধরে দেখছি, আমি মহাজ্ঞানী হয়ে গেছি। আমার জ্ঞানটা এত বেশি বেড়ে গেছে যে জ্ঞানের ঠেলায় ঘুমাতে পারি না। রাস্তায় হাঁটতেও ভয় লাগে, যদি গাড়ি অ্যাকসিডেন্টে মারা যাই, তাহলে আমার জ্ঞানটা নষ্ট হয়ে যাবে। চিন্তা করছি, জ্ঞানটা খুলে টেবিলের ড্রয়ারে রেখে ঘুমাব। সেখানেও ভয়, কেউ যদি চুরি করে নিয়ে যায়! আমার বান্ধবীকে আমার কাছ থেকে কিছু জ্ঞান নিতে বললে সে বলে, ‘না, আমার লাগবে না, তুমি আমার প্রিয়তম, তুমি যে মহাজ্ঞানী সেই গর্বে আমি গর্বিত। আর ঘুম না এলে বাথরুমে গিয়ে মাথায় ভালো করে পানিদেবে।’ তার কথা শুনে শীতকালে মাথায় পানি দিলে সর্দিজ্বর হয়। আমার এমন কাহিল অবস্থায় রস+আলোর বিভাগীয় সম্পাদকের ফোন, ‘বস, রস+আলোর জন্য একটা লেখা পাঠান। প্রয়োজনে আপনাকে...!’ কী বলে ব্যাটা! আমার মতো একজন মহাজ্ঞানীকে ঘুষ দিয়ে রস+আলোর মতো একটা ফালতু ম্যাগাজিনের জন্য লেখা আদায় করতে চায়? তবু মানুষ অনুরোধে ঢেঁকি পর্যন্তগেলে। আমি না হয় লেখাটা লিখলাম। দেখবেন পাঠক, এই লেখাটা পড়ার পর জ্ঞান নেওয়ার জন্য আমার কাছে ছোটাছুটি করবেন না। নয়নকান্তি দাশ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।