মহান একুশে পালনের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহসিন কলেজশহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে ছিল মাতৃভাষা দিবসের তাৎপর্য পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা ও একুশের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবদুল গোফরান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর চৌধুরী। মৈত্রী সংঘআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনের পুরাতন গীর্জা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে মৈত্রী সংঘ। এতে বক্তব্য দেন জাহিদুর রহমান, শোভন দাশ, সত্যজিত দাশ, রজত কুমার শীল প্রমুখ। রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজরহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সৈয়দ মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।