
শুরু হয়ে গেল বিজয়ের মাস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই।
এ মাসে আমাদের জন্য ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো দিন যেন আমরা পালন করি। এ লেখা যখন লিখছি তখন বন্ধুসভার কক্ষে প্রবেশ করল বগুড়া সভার দুই বন্ধু মোছায়মুর রহমান ও রাশেদ হাসান। তাদের মতামত জানতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করা কি বাধ্যতামূলক করা উচিত?
বন্ধুরা সঙ্গে সঙ্গে বলে, অবশ্যই।
এবার আমরা দিবস দুটি সারা দেশের সব বন্ধুসভার মাধ্যমে পালন করব।
২.
শুরু হয়েছে ২০১৭ সালের কার্যকরী কমিটি তৈরির কাজ। সারা দেশের সব বন্ধুসভার কমিটি গঠন করতে হবে এ মাসেই। কমিটি গঠনের ক্ষেত্রে প্রথম হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে রইল। তারা কমিটি গঠন করেছে ২৬ নভেম্বর। সব কমিটির মেয়াদই শুরু হবে ১ জানুয়ারি থেকে।
কমিটির বিস্তারিত বন্ধুসভার ই-মেইলে আসতে হবে জানুয়ারির প্রথম সপ্তাহে। কার্যকরী কমিটির সবার পূর্ণাঙ্গ নাম, পদ, স্থায়ী ও বর্তমান পূর্ণাঙ্গ ঠিকানা, ই-মেইল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি পাঠাতে হবে। সঙ্গে পাঠাতে হবে ২০১৭ (এক বছরের) সালের লিখিত কর্মসূচি।
তাহলে শুরু হয়ে যাক প্রস্তুতি।