মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম উত্তর জেলা গতকাল বিপ্লব উদ্যানে সংগঠনের সহসভাপতি মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের পঁচিশে মার্চ স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রথম স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই দিনের ঘোষণার কারণেই আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, যাঁরা আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে অস্বীকার করছে, তাঁরা তখন মুক্তিযোদ্ধা ছিলেন? নাকি রাজাকার ছিলেন? যাঁরা ইতিহাস বিকৃত করে সত্যিকারের ইতিহাস ধ্বংস করার পাঁয়তারা করছেন তাঁদের এ জাতিই সঠিক উত্তর দেবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মহিউদ্দিন আহমেদ, ইসহাক কাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক নুরুল আমিন, বেলায়েত হোসেন, দিদারুল ইসলাম, উদয় কুসুম বড়ুয়া, আযম খান, জসিম উদ্দিন চৌধুরী, সালামত আলী, হাসান মো. জসিম, হারুন অর রশীদ, নুরুল ইসলাম, খাদেমুল ইসলাম, শেখ জসিম উদ্দিন, সরোয়ার উদ্দিন সেলিম, লিয়াকত নুর, ইকবাল হোসেন, নার্গিস আক্তার, আবু জাফর চৌধুরী, নিজামুল হক, সাফায়েতুল ইসলাম, নুরুল আলম, সাবের সুলতান, মাসুদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।