মহানগর ছাত্র-যুব পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্র-যুব পরিষদের সমাবেশ সম্প্রতি নগরের বাংলাবাজার রশিদ বিল্ডিং মোড় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মো. ইলিয়াছ সরকার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের উপ–অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী।

বক্তব্য দেন জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইকবাল, আজাদ দোভাষ, ফরিদ নেওয়াজ, জসিম উদ্দিন চৌধুরী, ইদ্রিস হাওলাদার, মো. কামাল উদ্দিন, শহীদ উদ্দিন চৌধুরী, মো. জাফর উল্যাহ, রেজাউল করিম, এহছানুল আজিম প্রমুখ।

বক্তার বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যের বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মৌলবাদী গোষ্ঠীকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি।