মহানগর ট্রাক মালিক সমিতির কার্যকরী পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি সমিতির ঢাকা ট্রাঙ্ক রোড, ১২ কোয়ার্টার কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১১-১২ সালের জন্য ফাহিম উদ্দিন আহমেদকে সভাপতি, নুর মোহাম্মদকে কার্যকরী সভাপতি ও আমীর পারভেজকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। এর আগে অনুষ্ঠিত সভায় পরিবহন শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন আহসান উল্লাহ, আবদুল হামিদ, শিহাব উদ্দিন, আবু বক্কর প্রমুখ। বিজ্ঞপ্তি।