মহাব্যবস্থাপক নেবে মাগুরা গ্রুপ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় অবস্থিত বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান মাগুরা গ্রুপে মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স কার্যক্রম পরিচালনার জন্য একজন মহাব্যবস্থাপক নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলোর ৯ আগস্টের ১১ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে।
মাগুরা গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ওমর ফারুক হায়দার বলেন, ‘আমরা একজন দক্ষ মহাব্যবস্থাপক খুঁজছি। এই কাজের জন্য প্রার্থীকে মানবসম্পদ, প্রশাসন ও কমপ্লায়েন্স বিষয়ে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বয়স হতে হবে কমপক্ষে ৪৫ বছর।’ বেতন আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে বলে জানান তিনি।
এই পদের জন্য আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র ২০ আগস্ট ডাকযোগে অথবা hrm.maguragroup.com.bd এই ই-মেইলে পাঠাতে হবে।
ডাকযোগে দরকারি কাগজপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, মাগুরা গ্রুপ, করপোরেট অফিস, প্লট ৩১৪/এ রোড: ১৮, ব্লক: ই, বসুন্ধরা আবাসিক এলাকা; ঢাকা- ১২২৯।