প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানের মহামুনি বৌদ্ধ বিহারে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে প্রবারণা পূর্ণিমা। স্থানীয় সংগঠন তরুণ সংঘ এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল ধর্মীয় শোভাযাত্রা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মহামুনি সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া। উপস্থিত ছিলেন উজ্জ্বল মুৎসুদ্দী, অশোক কুমার বড়ুয়া, রণজিৎ চৌধুরী, আশিক মুৎসুদ্দী প্রমুখ। বিজ্ঞপ্তি।