
শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষের শুরু মহালয়া উপলক্ষে ১২ অক্টোবর সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম শাখার উদ্যোগে ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রম থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কুশল বরণ চক্রবর্তী। উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক ইষ্টানন্দ মহারাজ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়।
তিনি বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নিজেকে সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও শিক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
সভায় আরও বক্তব্য দেন রিমন মুহুরী, আশুতোষ ধর, অনাথ বন্ধু ধর, লিটু বণিক, রাহুল রোমেন বৈদ্য, মাইকেল দাশ, অপরেশ চক্রবর্তী, বিজয় দে, ছোটন নাথ, বাপ্পা আচার্য, রাহুল চক্রবর্তী, পীযূষ বিশ্বাস, অভিষেক ঘোষ, বিজয় মালেকার, বাবলু মালেকার, অপু আচার্য, অনুপম চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।