মহালয়া উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা
শুভ মহালয়া উপলক্ষে দক্ষিণ নালাপাড়া পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে গত শুক্রবার সন্ধ্যায় পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এ উপলক্ষে মঞ্চায়ন হয় নৃত্যনাট্য ‘মহিষাসুর মর্দিনী।’
মহালয়া উপলক্ষে পরিষদের সাবেক সভাপতি বিমল সাহা ও প্রয়াত চিকিৎসক তেজেন্দ্র নারায়ণ দাশকে সম্মাননা দেওয়া হয়। এর আগে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজসেবক অনিল পাল ও চিকিৎসক ললিত কুমার দত্ত। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রানা বিশ্বাস।
দক্ষিণ জেলা পূজা পরিষদের সভাপতি অসিত সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, পরিষদের সাবেক সভাপতি মানিক দেবনাথ, সুলাল চৌধুরী, প্রদ্যুৎ বিশ্বাস, শ্যামল দাশগুপ্ত, চট্টলা শ্যামাপূজা পরিষদের সাধারণ সম্পাদক অলকেশ পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাবেক সভাপতি বিমলেন্দু দাশ।
বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দলমত-নির্বিশেষে সবাই উৎসবে যোগ দেবেন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর এই উৎসবের সার্বিক নিরাপত্তার ওপর জোর দেন তাঁরা।
তরুণ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে স্কুল অব ক্ল্যাসিক্যাল অ্যান্ড ফোক ড্যান্সের শিল্পীরা নৃত্যনাট্য পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।