মহালয়া উপলক্ষে হাটহাজারীর চৌধুরীর হাটে মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহালয়া উপলক্ষে হাটহাজারীর চৌধুরীর হাটে সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন ফতেয়াবাদ রামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী ইষ্টানন্দ মহারাজ।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক অলক রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। শোভাযাত্রাটি ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রম থেকে দক্ষিণ পাহাড়তলী দুর্গাবাড়ি হয়ে মহাকালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বেলা তিনটা থেকে। এই পর্বে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় ধর্মীয় আলোচনা। আলোচনার নির্ধারিত বিষয় ছিল ‘বাঙালি সংস্কৃতিতে শারদীয় দুর্গোৎসবের সর্বজনীন প্রেরণা’। এ আলোচনা অনুষ্ঠানে স্বামী ইষ্টানন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। বিজ্ঞপ্তি।