মহাশ্বেতা দেবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার চুরাশির মা-এর লেখক মহাশ্বেতা দেবীর বয়স এখন কাঁটায় কাঁটায় ৮৪ বছর। বাংলাদেশের ঢাকায় জন্মেছিলেন তিনি। কথাসাহিত্য ছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িত এই লেখক ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকসহ পেয়েছেন অনেক সম্মাননা ও পুরস্কার। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছিলেন একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে। এবারের সময়ের তারকা—জন্মস্থান ঢাকায় এলে যা ভাবি—: ভালো লাগে। বিশেষ কোনো ভাবনা মাথায় আসে না। জীবনে এতসব জায়গায় ঘুরেছি যে কোনো স্থানের প্রতি আর নাড়ির টান অনুভব করি না।দেশের বাইরে কোথাও গেলে যে তিনটি জিনিস সঙ্গে থাকে—: খাতা, কলম আর ওষুধ।আমার প্রথম লেখা—: ছেলেবেলা থেকেই লেখার অভ্যাস ছিল, তবে প্রথম গল্পটি বোধ হয় কালীপ্রসন্ন দাসের একটি পত্রিকায় ছাপা হয়েছিল।অবসরের সঙ্গী—: আমার জীবনে অবসর বলে কিছু ছিল না, নেই। তাই অবসরের সঙ্গী বলেও কিছু নেই।আমার প্রিয় বই, প্রিয় ছবি ও প্রিয় গান—: জিম করবেটের বই ভালো লাগে। ছবি খুব বেশি দেখা হয় না, তবু ঋত্বিক ঘটকের ছবিগুলো ভালো লাগে বলতে পারি। আর রবীন্দ্রসংগীত খুব প্রিয় আমার।মাথায় লেখা না এলে অর্থাৎ রাইটার্স ব্লক হলে যা করি—: কখনোই এমনটা হয়নি আমার। টানা লিখে এসেছি।যে স্বপ্নটা দেখতে ভালো লাগে—: কোনো স্বপ্ন দেখি না।বাংলাদেশ ও ভারতের প্রিয় দুটি জায়গা—: বাংলাদেশ খুব বেশি ঘোরা হয়নি, তবুও স্মৃতিতে থাকা পুরান ঢাকার জিন্দাবাহার লেন আমার ভালো লাগার জায়গা। ভারতে পশ্চিমবঙ্গের পুরুলিয়া প্রিয় জায়গা।নিজের সম্পর্কে দুটি অপ্রকাশিত তথ্য—: এত দিন ধরে লিখছি, পাঠকের কাছে আর অপ্রকাশিত কিছু নেই বলে মনে হয়।রবীন্দ্রনাথের সঙ্গে বিশেষ স্মৃতি—: শান্তিনিকেতনে আমি ১৯৩৬, ১৯৩৭ ও ১৯৩৮ সালে রবীন্দ্রনাথকে পেয়েছিলাম। আমাদের বাংলা ক্লাস নিয়েছিলেন কয়েকটা।ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম—: কিছুই হতে চাইনি।আদিবাসীদের নিয়ে লেখালেখির মূল প্রেরণা—: ছেলেবেলা থেকে ওদের দেখতাম, ওদের ভালো লাগত, ওদের সহজ-সরল জীবনযাপন ভালো লাগত। এভাবেই আদিবাসীদের নিয়ে লেখা হলো।আমার প্রথম স্কুল—: মেদিনীপুর মিশন গার্লস স্কুল। ১৯৩৬ সালে ক্লাস ফোরে ভর্তি হয়েছিলাম সেখানে। তবে বেশি দিন পড়িনি, সে বছরই শান্তিনিকেতনে ভর্তি হই। হাজার চুরাশির মা এবং হাজার চৌরাশি কি মা-এর মধ্যে প্রধান পার্থক্য—পার্থক্য বলতে একটি বই আর অন্যটি ছায়াছবি। ছবিটা অত মনোযোগ দিয়ে দেখা হয়নি, তাই পার্থক্যও খুঁজে পাইনি।সকালে ঘুম থেকে যখন উঠি—: রাত একটা-দেড়টার আগে ঘুমানো হয় না, তাই সকালে ঘুম ভাঙতে ভাঙতে সাতটা বেজে যায়।প্রিয় খাবার, নিজের হাতে রান্না করা প্রিয় খাবার—: প্রিয় খাবার এখন কিছু নেই, নিজে রান্না করি না তাও প্রায় কুড়ি বছর!এখন যা লিখছি—: আত্মজীবনী লিখছি একটা। এ ছাড়া বাংলাদেশ থেকে ফিরে গিয়ে কলাম লিখব—কী দেখলাম, কী শুনলাম এসব।আমার প্রিয় মানুষ—: মা-বাবা নেই, কার কথা বলব? ছেলে আছে, তিন বোন আছে। তিন বোনের মধ্যে ছোট বোন সারি আমার সবচেয়ে প্রিয়। সাক্ষাত্কার: মাহফুজ রহমান