মহাসেন আর বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ: বৃষ্টির কারণে মহাসেন দুর্বল হয়ে পড়েছে।সংবাদের পোস্টমর্টেম: গত সপ্তাহের আলোচ্য বিষয়বস্তু ছিল মহাসেনের আগমন। আকাশ-বাতাসসহ সব মিডিয়া-উইকিপিডিয়াতে তোলপাড় শুরু হয়ে যায় তাঁকে নিয়ে। সবাই আতঙ্ক, আশঙ্কা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার আগমনের তীব্রতা দেখার জন্য। তিনি মাঝসমুদ্রে কয়েক দিন ধরে প্রস্তুতি নিয়ে এগিয়ে আসছিলেন উপকূলের দিকে। কিন্তু চলার পথে বৃষ্টি আপার সাথে দেখা হয়ে যায়। বৃষ্টির সাথে দেখা এবং তারপর এক কথা-দুই কথায় বেশ ভাব হয়ে যায় তার। বৃষ্টির কবলে পড়ে মহাসেন তার প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়েন। এরপর তিনি বৃষ্টির সাথে বিলীন হয়ে যান।