মো. মহিউদ্দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি স্ট্রাকচার্ড ডেটা সিস্টেমস লিমিটেডে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করছেন।শাবিপ্রবির কাগজহীন ভর্তি-প্রক্রিয়ার গবেষণা ও উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।এই প্রকল্প সম্প্রতি ভারতের এমবিলিয়নথ পুরস্কার পেয়েছে। শাবিপ্রবির ইনফরমেশন রিট্রিভাল ল্যাবে মো. মহিউদ্দিন ও তাঁর বন্ধুদের তৈরি ‘জিওগ্রাফিক ইনফরমেশন শেয়ারিং নেটওয়ার্ক’ প্রকল্পটিও এমবিলিয়নথ সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১০-এর চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছিল।মো. মহিউদ্দিন ও তাঁর এক বন্ধুদের তৈরি মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ প্রকল্পটি ‘টেলিটক সিএসই কার্নিভাল ২০০৯’-এ দ্বিতীয় পুরস্কার পায়।ভবিষ্যতে তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবেই কাজ করতে চান এবং দেশের উচ্চতর ডিগ্রি নিতে চান। বাংলাদেশকে ডিজিটাল করে গড়ে তোলার যেকোনো প্রকল্পে করতে কাজ করার ইচ্ছা আছে তাঁর। জীবনযাত্রায় ডিজিটাল প্রযুক্তি দিয়ে নতুন মাত্রা যোগ চান তিনি।মো. মহিউদ্দিনের বাবা মো. তাজুুল ইসলাম একজন ব্যবসায়ী এবং মা নাসিমা ইসলাম গৃহিণী। তাঁর সঙ্গে যোগাযোগ: [email protected]মো. আমিনুর রহমান