প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রতি দুস্থ মহিলাদের মধ্যে বিনা মূল্যে সেলাইযন্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতিমা হাছান। রাঙ্গুনিয়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান দিলীপ সাহা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট বাসন্তী পালিত, মাহনুর তাসনিম, রাজিয়া সুলতানা দীনা, শাহনাজ আকতার, পলাশী বড়ুয়া, আঙ্কুর নাহার প্রমুখ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ আপনাদের হাতে যে সেলাইযন্ত্র তুলে দেওয়া হচ্ছে তা কেবল স্বামী কিংবা সন্তানের ছিঁড়ে যাওয়া জামা জোড়া লাগানোর জন্য নয়, সাবলম্বী হওয়ার জন্য। বিজ্ঞপ্তি।