মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে জেলার সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেমের সভাপতিত্বে ১১ এপ্রিল এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট কামরুন্নাহার বেগমকে আহ্বায়ক ও কামরুন্নাহার শওকতকে সদস্যসচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট শিখা চক্রবর্তী, লুৎফুন্নাহার, বাসন্তী প্রভা পালিত, আক্তারুন নেসা বেগম, বিথীকা চৌধুরী, পারভীন আক্তার, জান্নাত আরা বেগম চৌধুরী, জেসমিন আক্তার, প্রগতি ভট্টাচার্য, শরীফা নার্গিস, রহিমুন্নেছা প্রমুখ। বিজ্ঞপ্তি।