মহিলা কলেজে গণিত কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম গণিত ক্লাবের উদ্যোগে চার দিনের গণিত কর্মশালা শুরু হচ্ছে নগরের এনায়েতবাজার মহিলা কলেজ প্রাঙ্গণে। ১০ ও ১১ জানুয়ারি বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত কর্মশালা চলবে। নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক অলিম্পিয়ার্ডে যোগ দেওয়ার লক্ষ্যে দল গঠনের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। বিস্তারিত ফোনে (০১৮১৭ ২৬৪৮৪৮) জানা যাবে। বিজ্ঞপ্তি।