মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংগঠনিক মাস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভা ১২ সেপ্টেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লতিফা কবির। সভায় বক্তব্য দেন সুগতা বড়ুয়া, শেলী দে, পূর্বা দাস, স্বাতী পাল, চিন্ময়ী ঘোষ, কাবেরী দাশ, লুৎফুন্নেসা লতা, নিলুফার জাহান প্রমুখ।
বক্তারা বলেন, নারী-পুরুষের মধ্যে সমতা স্থাপন, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহিলা পরিষদ সংগ্রাম করছে। টেকসই ও গণমুখী উন্নয়নের জন্য নারী ও পুরুষের মধ্যে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সাবইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।