মহিলা পরিষদ পাঠানটুলি শাখার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রামের আগ্রাবাদ পাঠানটুলি শাখার সম্মেলন গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুকু রানী দে। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসভাপতি শেলী দে, লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান। সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশন ও সাদা পায়রা ওড়ানো হয়। সম্মেলনে খুকু রানী দে–কে সংগঠনের পাঠানটুলি শাখার সভাপতি করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। বিজ্ঞপ্তি।