মহিলা পরিষদের আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ নভেম্বর বিকেল চারটায় মহিলা পরিষদ কার্যালয়ে বাল্যবিবাহবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, শেলী দে, পূর্বা দাস, মৃণালিনী চক্রবর্তী, সুলেখা পাল, চিন্ময়ী ঘোষ প্রমুখ। সভা পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদিকা নিলুফার জাহান।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ বন্ধে মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজ্ঞপ্তি।