মহিলা পরিষদের উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বিকেল চারটায় বাগমনিরাম শাখার সাংগঠনিক মাস উপলক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাগমনিরাম শাখার সাধারণ সম্পাদক কাউসার জাহান। বৈঠকে নেত্রীরা মহিলা পরিষদের আদর্শ, উদ্দেশ্য ও নারী অধিকার বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার নেত্রী লতিফা কবির, পূর্বা দাশ ও শিরীন আখতার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগমনিরাম শাখার সদস্য ফাতিমা তাসনিম। বিজ্ঞপ্তি।