প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ১৯ আগস্ট উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের বাগমনিরাম শাখার সাংগঠনিক মাস উপলক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শাকিলা আক্তার। এতে উপস্থিত ছিলেন নারীনেত্রী লতিফা কবির, সুগতা বড়ুয়া, সিতারা শামীম, শিরিন আক্তার, পূর্বাদাস ও নিলুফার জাহান। বৈঠকে বক্তারা সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, নারীর অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউছার জাহান। বিজ্ঞপ্তি।