মহিলা পরিষদের উদ্বুদ্ধকরণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে তৃণমূল নারীদের উদ্বুদ্ধকরণ সভা গত ২৫ আগস্ট দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। জেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার ও অর্থ সম্পাদক পূর্বা দাশ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে নারীরা নিজের যোগ্যতা ও দক্ষতা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নারীদের আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। বিজ্ঞপ্তি।