মহিলা পরিষদের উদ্যোগে পেশাজীবী নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক মাস উপলক্ষে গত ২৮ আগস্ট পেশাজীবী নারী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের নালাপাড়া শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নালাপাড়া শাখার সভাপতি শেলী দে। আলোচনায় অংশ নেন রমা দাশ, ত্রিবেনী দে, অপর্ণা চৌধুরী, কৃষ্ণা দাস প্রমুখ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন নিলুফার জাহান।
আলোচনায় বক্তারা বলেন, আমাদের দেশে বিগত কয়েক দশকে পেশাজীবী নারীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে নারীরা। বিজ্ঞপ্তি।