মহিলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ৬ ডিসেম্বর পুরুষদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। অনুষ্ঠান পরিচালনা করেন নিলুফার জাহান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বালাগাত উল্লাহ, মোহাম্মদ জাহিদ হোসেন, দেবু চক্রবর্তী, মো. শরীফ প্রমুখ। বিজ্ঞপ্তি।