মহিলা পরিষদের উদ্যোগে উমরতুল ফজলের মৃত্যুবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা পরিষদের উদ্যোগে সম্প্রতি পরিষদের দোস্ত বিল্ডিং কার্যালয়ে বেগম উমরতুল ফজলের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কমিটির সভাপতি লতিফা কবিরের সভাপতিত্বে সভার শুরুতে বেগম উমরতুল ফজলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান খান, সাধারণ সম্পাদিকা সুগতা বড়ুয়া, সহসভাপতি রমা মুহুরী, শিরিন আক্তার, পূর্বা দাশ ও পূরবী দাশগুপ্তা। সঞ্চালনা করেন জেচিন্তা ডায়েস। বক্তারা বলেন, ‘বেগম উমরতুল ফজল আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর আদর্শ, চিন্তা-চেতনা রেখে গেছেন। তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হলে মহিলা পরিষদের কার্যক্রম আরও বেগবান করতে হবে এবং পরিষদকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।’ বিজ্ঞপ্তি।