প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ’ নামে পরিচিত সিডও সনদ বাস্তবায়নের লক্ষ্যে মহিলা পরিষদ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ৪ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের লতিফা কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুগতা বড়ুয়া, রমা সুন্দুরী, পূর্বা দাস, স্বাতী পাল, মিতা ঘোষ, শ্রীমতী দাস প্রমুখ। সভা পরিচালনা করেন হ্যাপী দাস।
সভায় বক্তারা বলেন, ‘সিডও সনদ বাস্তবায়ন না হওয়ায় আমাদের দেশের নারীরা কর্মক্ষেত্রে আইনগত সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন অর্থনৈতিক ও উত্তরাধিকার থেকেও। তাই নারীর প্রতি সব রকমের বৈষম্য বিলোপের লক্ষ্যে সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।’ বিজ্ঞপ্তি।