মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সংগঠনের দোস্ত বিল্ডিংয়ের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লতিফা কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষকনেতা অশোক সাহা। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসভাপতি রমা মুহুরী, রওশন আরা ইউসুফ, শেলী দে, নিলুফার জাহান, গণতন্ত্রী পার্টির সভাপতি হূষিকেশ মজুমদার প্রমুখ। বেগম মুশতারী শফী বলেন, মহিলা পরিষদকে নারী মুক্তি ও সমাজ পরিবর্তনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন শিরিন আক্তার। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।