প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ির্ষকী উপলক্ষে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ৪ এপ্রিল আলোচনা সভা, শোভাযাত্রা ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক সিতারা শামীম, সদস্য রমা মুহুরী, গীতারুদ্র দে, রওশন আরা ইউসুফ, গৌরী চক্রবর্তী, নিলুফার জাহান, রোকেয়া আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নির্যাতিত নারীদের কথা চিন্তা করে কবি বেগম সুফিয়া কামাল এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ এই সংগঠনের বয়স ৪৪। প্রায় অর্ধশত বছর পরও নারীরা এখনো নির্যাতনের শিকার। ঘরে-বাইরে এমনকি চলার পথেও নির্যাতিত হচ্ছে।
আলোচনা শেষে শোভাযাত্রা- সহকারে শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শিরীন আক্তার। বিজ্ঞপ্তি।