মহিলা পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধে সহায়তা বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের এক সভা ১৫ অক্টোবর বিকেল চারটায় অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে নগরের পেশাজীবীরা এই সভায় অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাকসুদা আক্তার ও দীপ্তি রানি সরকার। আলোচকেরা দেশে নারী নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এতে বক্তব্য দেন মনিরুল আলম, ভোলন লাল ভৌমিক, প্রবীর ভট্টাচার্য, আমির আব্বাস, ইফতেখার কামাল খান, কানাই দাস, টিটু ভৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি।