মহিলা পরিষদের সাংগঠনিক মাস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, রমা মুহুরী, পূর্বা দাশ, মৃণালিনী চক্রবর্তী, স্বাতী পাল, শিরিন আকতার, নেলী দে প্রমুখ।
এবারের সাংগঠনিক মাসের প্রতিপাদ্য বিষয় ‘ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ প্রতিহত করি এবং তরুণ সমাজকে আন্দোলনে যুক্ত করি’। সাংগঠনিক মাস উপলক্ষে জেলার বিভিন্ন শাখায় উঠান বৈঠক, সিডও সনদের ওপর আলোচনার আয়োজন করা হবে। থাকবে তরুণীদের নিয়ে বৈঠক ও বাংলাদেশের নারী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় সভার আয়োজন। বিজ্ঞপ্তি।