মহেশখালী উপজেলা ছাত্রদলের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ১৫ অক্টোবর নবগঠিত উপজেলা ছাত্রদলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার কামাল চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোহাম্মদ আরফাত।