মহেশখালী কলেজে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত মঙ্গলবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ এইচ এম হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. নুরুল আমিন, সাবেক পৌর মেয়র সরোয়ার আজম, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য আক্তার কামাল, ছিদ্দিক নূরী, মোহাম্মদ জসিম উদ্দিন, পথিক চন্দ্র দে, শাহ আলম, আলতাফ হোসেন, মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি প্রযুক্তিজ্ঞানেও এগিয়ে যেতে হবে। নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকে নিজেদের গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।