মহেশখালী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। কলেজে মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরওয়ার আজম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন।
অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য নুরুল আমিন, মুহাম্মদ ছিদ্দিক নূরী প্রমুখ। প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে ৩১২ জন শিক্ষার্থী অংশ নেন।