মহেশখালী পৌরসভার বাজেট ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী পৌরসভার ২০১১-১২ অর্থবছরের জন্য ১১ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মকছুদ মিয়া। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে প্রায় দুই কোটি ৮৫ লাখ টাকা ও উন্নয়ন খাতে প্রায় আট কোটি ৫৩ লাখ টাকা ধরা হয়েছে। পৌর মেয়র মকছুদ মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান প্রমুখ।