মহেশখালী ফোরামের বিশেষ সাধারণ সভা গত ২৭ মার্চ নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। আবদুল কাদেরের সভাপতিত্বে ও মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস হাউসের আইন উপদেষ্টা লা মং ও চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সুকুমার দে।
সভায় মো. সিদ্দিককে ফোরামের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া আবদুল কাদের, ফাহামিদা রশিদ ও ফোরকান আহামদ সহসভাপতি, মুহাম্মদ আবুল হাশেম সাধারণ সম্পাদক, আশরাফুল আলম যুগ্ম সম্পাদক, বেলাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক ও আকতার হোসেন অর্থ সম্পাদক নির্বাচিত হন।
সদস্য নির্বাচিত হন মো. আলী, রেজাউল করিম, সরওয়ার কামাল, রিদওয়ান মোস্তাফা, আলী আক্কাস, সরওয়ার কামাল, নজরুল ইসলাম, রাশেদুল হক ও শাহীনুল ইসলাম। সভায় ফোরামের নাম মহেশখালী উন্নয়ন সমিতি রাখার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।