মহেশখালী ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী ফোরাম ও মহেশখালী সমিতি ঢাকার যৌথ উদ্যোগে ২৭ জুলাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহেশখালীতে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ রফিক। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ আলমগীর মুহাম্মদ মাহফুজল্লাহ, পরিবেশবিজ্ঞানী হারুনুর রশিদ, সহকারী জেলা জজ লা মং, বিচারিক হাকিম এরফান উল্লাহ, নির্বাহী হাকিম আবুল হাশেম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহির উদ্দিন। 
অনুষ্ঠান শেষে সাংসদ আশেক উল্লাহ কক্সবাজার জেলার প্রথম নারী ব্যারিস্টার ফারজানা রশিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।