মহেশখালী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী ফোরামের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে ৩ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম, ইসলামিক ফাউন্ডেশন মহেশখালীর সমন্বয়কারী মীর কাসেম, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, জয়নাল আবেদীন, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাহান সিরাজ, শিক্ষক মোস্তাফা কামাল, আবদুল হাকিম, এহছানুল করিম, আনোয়ার সাদাত প্রমুখ। বিজ্ঞপ্তি।