মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকের বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে ১৩ মে প্রধান শিক্ষক আমেনা খাতুনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পিটিআইয়ের সাবেক সুপার মো. নাসির উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুক্তার আহমদ, বিদ্যালয়ের শিক্ষক সাধন চন্দ্র দে, সিদুল কান্তি দে, লিপি গুহ, সন্তোষ কুমার দত্ত, সাফিয়া আক্তার, মহেশখালী সাংবাদিক ফোরাম সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক এম রমজান আলী প্রমুখ।