মহেশখালী বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ মে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নেজাম উদ্দিন। বক্তব্য দেন শিক্ষক হেলাল উদ্দিন, শিক্ষক সাধন চন্দ্র দে, সিদুল কান্তি দে, লিপি গুহ, সন্তোষ কুমার দত্ত, সাফিয়া আক্তার, প্রথম আলোর মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।