মহেশখালী বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। একই দিন বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোছাইন, সহকারী অধ্যাপিকা মোকারমা খানম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল মোস্তফা, গোলাম শরীফ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আকতার কামাল প্রমুখ।