মহেশখালীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী উপজেলায় গত ৩ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংস্থা উপকূলীয় বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিমিডেটের উদ্যোগে এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল করিম মুকুল, মহেশখালী থানার পরিদর্শক নাজমুল হক কামাল, উপকূলীয় বহুমুখী উন্নয়ন সমবায় সমিতি লিমিডেটের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলম ও প্রতিবন্ধীদের মধ্যে জহুরা পারভিন ও আবদুল হালিম।