মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নগরের পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিতকরণ’। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। সভাপতিত্ব করেন, রিকের মহাব্যবস্থাপক তুহিন সেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রিকের ব্যবস্থাপক রাশেদুল আনোয়ার, পৌর প্রবীণ কমিটির সভাপতি ননী গোপাল দে, বড় মহেশখালী ইউনিয়ন প্রবীণ কমিটির আহ্বায়ক আক্তার কামাল, উন্নয়ন সংস্থার কর্মকর্তা নুরুল আলম প্রমুখ।