প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা ইপসার উদ্যোগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এ নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। এতে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন, বেসরকারি এনজিও সংস্থা রিকের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রাশেদুল আনোয়ার ও ইপসার প্রকল্প পরিচালক ফরিদুল আলম। –