মহেশখালীতে কমিউনিটি পুলিশের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে কমিউনিটি পুলিশের আলোচনা সভা ২১ জুলাই থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক। বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহম্মদ, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, আওয়ামী লীগের নেতা আমিরুজ্জামান, রুহুল আমিন, আমির হোসেন হেলালী, ইউপির সদস্য দলিলুর রহমান, মোহাম্মদ শফি, জসিম উদ্দীন, সাঈদুল আলম, মোহাম্মদ করিম প্রমুখ।
সভায় বক্তারা এলাকার জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।