মহেশখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৩ আগস্ট কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান। বক্তব্য দেন কলেজের অধ্যাপক কায়সার উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, প্রদীপ কুমার, মোহাম্মদ বেলাল হোছাইন, মোহাম্মদ কামাল হোছাইন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতজন কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।