মহেশখালীতে খাদ্যনিরাপত্তা-বিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২২ নভেম্বর জীবনমান উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ।
এতে বক্তব্য দেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের প্রকল্প সমন্বয়কারী সাহেল সানজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামসুল আলম, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সাবেদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নীরেন্দ্র চন্দ্র পাল, কালারমারছড়া ইউপির সদস্য ছিদ্দিক আহমদ প্রমুখ।