মহেশখালীতে গণপাঠাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গণপাঠাগার চালু হয়েছে। ১২ মে বিকেলে পাঠাগারের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের। এতে সভাপতিত্ব করেন মহেশখালী কলেজের অধ্যাপক রহমত উল্লাহ ভূঁইয়া। বক্তব্য দেন মহেশখালী কলেজের অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তী, প্রভাষক মোস্তফা কামাল, আওয়ামী লীগের নেতা এনামুল করিম, মহেশখালী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংস্কৃতিককর্মী শাহাদত হোসেন, সাংবাদিক আবু তাহের প্রমুখ।
ওই পাবলিক লাইব্রেরি শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল চারটাা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।